বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (২৪ জুন) কোম্পানিটির ৩৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১১ কোটি ০৬ লাখ ১৩ হাজার টাকার। আর ১০ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, মুন্ন সিরামিক, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ফাইন ফুড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *