শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ এপ্রিল) লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার। আর ৯ কোটি ৮৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে বীচ হ্যাচারি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, বিএসসি, লাভেলো আইসক্রিম, মাগুরা মাল্টিপ্লেক্স, শাইনপুকুর সিরামিক এবং পুবালী ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *