সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২৬ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে মোট ১২৬ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সমীর সেকান্দারকে ৩২ কোটি ২৫, মাহের সেকান্দারকে ৫২ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ২১ কোটি ৯০ লাখ, আব্দুল মবিন মোল্লাকে ৯ লাখ এবং তাজবীদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মবিন মোল্লাকে ১ লাখ, আফরা চৌধুরীকে ৩৫ লাখ, আনিকা ফারহিনকে ৭ কোটি ৫০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মো. আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ, নাবিল ফিড মিলসকে ১০ লাখ, নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে রিসানা করিমকে ৬ কোটি, সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ, নুরুন্নাহার করিমকে ১০ লাখ, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালসকে ২ কোটি ৪৬ লাখ, বিকন মেডিকেয়ারকে ৫ কোটি ৫০ লাখ এবং মো. এখলাছুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *