মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

শেয়ারবাজার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাঁচটি মেগা কোম্পানি

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ আগস্ট) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্টের বেশি। শেয়ারবাজারে এমন পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাঁচটি মেগা কোম্পানি। সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে ডেল্টা লাইফ, সি পার্ল, বিএসসি, রূপালী ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফের শেয়ার আজ ৬.৪২ শতাংশ কমেছে। ফলস্বরূপ, কোম্পানিটি আজ সূচক পতনের জন্য ২.৯৬ পয়েন্ট দায়ী ছিল। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৪৪ টাকা ৩০ পয়সায়।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা আজ সূচকের পতনে দ্বিতীয় স্থানে এসেছে। আজ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৮১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি আজ সূচকের পতনের জন্য দায়ী ছিল ১ দশমিক ৮১ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ২১৪ টাকা ৭০ পয়সায়।

বাংলাদেশ শিপিং করপোরেশন আজ পতনের সূচকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭২ শতাংশ কমেছে। ফলস্বরূপ, কোম্পানিটি আজ সূচক পতনের জন্য ১.২৫ পয়েন্টের জন্য দায়ী ছিল। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১২১ টাকা ৭০ পয়সায়।

এছাড়াও রূপালী ব্যাংক ১.১২ পয়েন্ট এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১.০৭ পয়েন্ট হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *