বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

সংস্কার কার্যক্রম জোরদার করে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করা হবে: বিএসইসি’র চেয়ারম্যান

আগামীতে দেশের পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম জোরদার করে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রবিবার (৬ এপ্রিল) ঈদ-উল-ফিতর ২০২৫ পরবর্তী প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর ও কমিশনার জনাব ফারজানা লালারুখ-সহ বিএসইসি’র সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারই প্রথমবারের মত বিএসইসিতে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসি’র সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উক্ত অনুষ্ঠানে ঈদ-উল-ফিতর ২০২৫ এর নির্বঘ্ন ও আনন্দময় উদযাপনের কথা উল্লেখ করে এবারের ঈদকে স্বস্তির ঈদ বলে মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করেন এবং উক্ত বিষয়ে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বতঃ চেষ্টা চলছে বলে উল্লেখ করেন।
তিনি সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের পুনর্বাসনে সাফল্যের বিষয়টি দেশের জন্য বিরাট অর্জন ও খুশির সংবাদ বলে উল্লেখ করেন। তিনি দেশ ও দেশের অর্থনীতির মঙ্গল কামনা করেন এবং বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে দেশের অর্থনীতি ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন। এসময় তিনি আগামীতে দেশের পুঁজিবাজার এর সংস্কার কার্যক্রম জোরদার করে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এওডাব্লিউসি; পিএসসি; টিই, এলপিআর) ও ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামানসহ সিসিবিএরের বোর্ড সদস্যরা, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মাজেদা খাতুনসহ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহ-সভাপতি সৈয়দ এম. আলতাফ হোসাইন, বিএসইসি’র গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য বুয়েটের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন এবং বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্য আর্থিক খাত বিশেষজ্ঞ ইয়াওয়ার সাইদ, এনবিআর’র সাবেক সদস্য মোঃ শফিকুর রহমান ও ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ জিশান হায়দারসহ দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *