মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহের শুরুতে সূচকের উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ১৪৮ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা শেয়ারবাজারে। রোববার লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা ৫৬ মিনিট পর্যন্ত) প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত বাজারে ১৪৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির শেয়ারের দাম বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ব্লু-চিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২১ শতাংশ কমে ২ হাজার ৬৪ দশমিক ৩৬ পয়েন্টে রয়েছে। অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৪৫টি লেনদেনে ৪ কোটি ৬৮ লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *