সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬১টি কোম্পানির ৮৭ লাখ ২৩ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্লকে সি পার্ল হোটেলের সবচেয়ে বেশি ১৭ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
সোনালী পেপারের ৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার শেয়ার এবং দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৫ কোটি ৫৩ লাখ ১ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মার্কেন্টাইল ব্যাংক ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার, ডিবিএইচ ফাইন্যান্স ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার, সোনালী লাইফ ১ কোটি ৬৪ লাখ টাকা। লিন্ডে বিডি ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার কোটি টাকা এবং সালভো কেমিক্যালের ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
