বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪৭ শতাংশ

সপ্তাহজুড়ে (২০-২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ কোটি টাকা। পর্যালোচনাধীন সপ্তাহে ডিএসইতে লেনদেন প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯০৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৭০০ কোটি ২৮ লাখ টাকা বা ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

লেনদেনের মাধ্যমে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও বেড়েছে ১ হাজার ৮৮৮ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ২১ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৬৩৩ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বেড়েছে ২৫ দশমিক ২৬ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৮০ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি এক সপ্তাহে ‘ডিএসই-৩০’ সূচক বেড়েছে ৮ দশমিক ৮৩ পয়েন্ট। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক বেড়েছে ৭.৬৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে অপরিবর্তিত ছিল ২২৫টি শেয়ার। অন্যদিকে ৯৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৬০টি কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *