সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এম এ কাশেম
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম। রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৯৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এম এ কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এনএসইউ ফাউন্ডেশনের এনডাওমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান।
এম এ কাশেম দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআইয়ের সালিশি ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ (এপিইউবি)-এর সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
