সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ইনটেক

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে ইনটেক অনলাইনের দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ৬০.৬৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৪ টাকা বা ২৬.৯৭ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ২৫.১৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে বিডিকম অনলাইন। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে শ্যামপুর সুগারের ২২.৮৩ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২২.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ, বে লিজিংয়ের ২০ শতাংশ, আমরা টেকনোলজির ১৯.৮৫ শতাংশ, বিবিএস কেবলসের ১৯.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্সের ১৮.৩৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *