বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৫৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৬৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮৭ শতাংশ।

এর পরের অবস্থানগুলোতে থাকা কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের প্রতিদিনের গড়ে ১০ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা, এসপিএলসির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, সামিট অ্যালায়েন্সের ৮ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, ফাইন ফুডসের ৭ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা, মন্নু ফেব্রিক্সের ৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *