বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

সিলভা ফার্মার উদ্যোক্তার শেয়ার স্থানান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সাজেদা মির্জার শেয়ার স্থানান্তর সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সাজেদা মির্জা ২০২৩ সালের ২০ আগস্ট মৃত্যুবরণ করেছেন। তার হাতে থাকা কোম্পানির ৫১ লাখ ৯৭ হাজার ৫০০ শেয়ার সাজেদা মির্জার ছেলে এ আর হাসান মির্জার (নমিনি) শেয়ার অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ডিএসইতে ২০১৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে ৫০ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে ১৬ দশমিক ৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে ৩২ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *