মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ বেড়েছে ১৬ দশমিক ৭০ পয়েন্ট। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ পয়েন্টে।

এছাড়াও ‘ডিএস ৩০’ বেড়েছে ৫.০৫ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ বেড়েছে ২.৪১ পয়েন্ট।

ডিএসইতে সূচক বাড়ার সঙ্গে লেনদেনও বেড়েছে। এক্সচেঞ্জে আজ ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ০২ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ১৫১টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। ২৯টি কোম্পানির দর পতন, বিপরীতে ১১৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *