বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক কমার মূল ভূমিকায় ছিল ১০ কোম্পানি

সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫ পয়েন্টের বেশি। সূচক কমার মূল ভূমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইষ্টার্ন ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি। কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ১৯ পয়েন্ট।

আজ সূচক কমার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় ছিল রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ২২ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক নেতিবাচক হয়েছে ৫.৭৯ পয়েন্ট।

ডিএসইর সূচক কমার ক্ষেত্রে আজ দ্বিতীয় অবস্থানে ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৩ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ২.০৭ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক পতনের ভুমিকায় ছিল ওরিয়ন ইনফিউশনের ১.৯৫ পয়েন্ট, উত্তরা ব্যাংকের ১.৬৭ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার ১.৬০ পয়েন্ট, ইষ্টার্ন ব্যাংকের ১.৫৬ পয়েন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশের ১.৩৬ পয়েন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ১.৩১ পয়েন্ট, যমুনা ব্যাংকের ০.৮৩ পয়েন্ট এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ০.৮২ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *