শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দেড় ঘণ্টায় হাতবদল হয়েছে ১১৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫১ ও ১৯০২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *