রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিলো ৩ টাকা ৯৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাড়িয়েছিলো ৩৫ চাকা ৬০ পয়সা।

আগামী ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *