বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রধান সূচক কমেছে ১৮ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ১৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৩ ও ১৯৫২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *