সোমবার দর কমেছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৬.৬৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৮০ পয়সা বা ৫.৫৯ শতাংশ।
আর ১ টাকা ৭০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর কমেছে নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
