বুধবার, আগস্ট ৫, ২০২৬
এক্সক্লুসিভ

৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি শেয়ারবাজারে নন-কনভার্টেবল, কিউমিলেটিভ, রিডেম্বল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন করবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *