বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

৯ কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসছে আগামীকাল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত  ৯ প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (০৩ আগস্ট) শেষ অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করবে।

প্রতিষ্ঠানগুলো হলো- আইএফআইএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স-১ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম-১ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী-১ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ-১ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী-১ মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবিএমসিএল-২ মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯, ২০২০ ও ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

আর মিউচ্যুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *