মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০ টাকা ৭০ পয়সায়। আর বুধবার (০৩ ডিসেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৬ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *