বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
কোম্পানি সংবাদ

আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু

টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রাক সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক তথ্যে কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ জুলাইয়ের ঘোষণার ধারাবাহিকতায় টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করা হয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, আরএকে সিরামিকসের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে টাইলস প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও উৎপাদন লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে উৎপাদন লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *