শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ইউনিট-৩ (সিএনজি কনভারশন ব্যবসা) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই ইউনিটটি থেকে আয় কমে আসা এবং লোকসানে নেমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।