মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজকের সংবাদ

ইনটেক লিমিটেডের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৭৭ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানি দুটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ হারে কমেছে।
তালিকায় চতুর্থ স্থানে থাকা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর শেয়ার দর ৪ টাকা বা ৪.৭০ শতাংশ কমেছে। পঞ্চম স্থানে থাকা ফ্যামিলিটেক্স লিমিটেড-এর শেয়ার দর ১০ পয়সা বা ৪.০০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৩.৭০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৩.৫২ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৩.২৬ শতাংশ, সিঙ্গার বাংলাদেশ ৩.১১ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *