মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজ ৯.৩২ শতাংশ, এম.এল. ডাইং ৯.২৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৯.১৬ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড ৮.৫১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৭.৪৯ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৭.২২ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলস ৬.৮৭ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *