শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

উচ্চশিক্ষায় পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ছড়াতে বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিএএসএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএমের অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-এর মহাপরিচালক জনাব কামরুল আনাম খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, পিএইচডি (ইউনিভার্সিটি অফ নোটিংহাম, ইউকে)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মো. আবুদ দারদা, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম (সহ স্বাক্ষরকারী)।
সমাপনী বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটি একটি নতুন সুযোগ, যেখানে রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আরও সহজ হবে।”
অন্যদিকে, বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, বর্তমান আর্থিক পরিবেশে জেনে বুঝে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্ম যেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে ,এই স্বাক্ষর সেই পথকে আরও সুদৃঢ় করবে। সচেতন বিনিয়োগ শিক্ষা ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক সমাজ গঠন করে
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএম’র পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন, ফ্যাকাল্টি গ্রেড–৫, যিনি প্রোগ্রামটির হোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিএএসএমের গ্রেড- ৩ ফ্যাকাল্টি, নিপা সাহা (সহ স্বাক্ষরকারী), অন্যান্য শিক্ষকবৃন্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *