বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

এসবিএসি ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। গত রোববার ২৫ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *