দুই হাজার কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড দেবে ১৪ ব্যাংক
পুঁজিবাজার প্রেস.কম :শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ ব্যাংক তাদের বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো: ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
এই ১৪ ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১ হাজার ৯৪০ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫২৬ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
