আজকের সংবাদ কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ পুঁজিবাজার প্রেস ডেস্ক: সেপ্টেম্বর ২৪, ২০২৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের শেয়ার লেনদেন বুধবার (২৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রেকর্ড ডেট এর কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।