বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

চাঙায় ‘এ’ গ্রুপের চার শেয়ারের বিনিয়োগকারীরা

গেল সপ্তাহে (০৪-০৮ ফ্রেব্রুয়ারি) পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ গ্রুপের চার কোম্পানির বিনিয়োগকারীরা চাৃাঙায় রয়েছে। বিনিয়োগকারীরা কোম্পানিগুলো থেকে ভালো মুনাফা পেয়েছে। কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স ও সিটি জেনারেল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে বিডি ফাইন্যান্সের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩৬.৩৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ১০ পয়সা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়।

উত্তরা ফাইন্যান্সের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২৫.১০ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে আমান কটন ফাইবার্সের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২২.৩৯ শতাংশ এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের ২১.৬৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *