ডিএসইতে দরপতনের শীর্ষে এসবিএসি ব্যাংক
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৭০ পয়সা থেকে কমে ৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৬ দশমিক ৮১ শতাংশ কমেছে। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৪ টাকা ৪০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৩ টাকা ৭০ পয়সা।
দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—জাহিন টেক্সটাইলস, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এনভয় টেক্সটাইলস এবং ভিএফএস থ্রেড ডাইং।
