ডিএসইতে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৮ দশমিক ৮০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। ইউনিট প্রতি দর কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ । আর তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার কোম্পানি, হামিদ ফেব্রিক্স পিএলসি, দুলামিয়া কটন স্পিনিং মিলস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড এবং এম.এল. ডাইং লিমিটেড।
