ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৫৫২ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৫৫২ কোটি টাকা
সূত্র মতে, রোববার (২৬ এপ্রিল) বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭১ ও ২০৩৪ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের
