বুধবার, নভেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। আজ কোম্পানিটির ২৩ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার।

১৮ কোটি ৩৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবলস, মতিন স্পিনিং মিলস, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার সিস্টেমস, মালেক স্পিনিং মিলস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *