ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, শোক জানাল ডিএসই
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান হারুন সিকিউরিটিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রবীণ রাজনীতিক, ক্রীড়াব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর শোকবার্তা অনুযায়ী, আজ (১০ নভেম্বর, ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার লাবএইড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
আজ জোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ডিএসইর সব ট্রেকহোল্ডার ও শুভানুধ্যায়ীকে মরহুমের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
