বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে দুই কোম্পানি

পূঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানি দুটি হলো-মামুন অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেড ও পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মামুন অ্যাগ্রো প্রডাক্টসের বোর্ড সভা আগামী ৭ ডিসেম্বর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

অন্যদিকে, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসের বোর্ড সভা আগামী ৫ ডিসেম্বর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর , ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *