প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ বিডি সার্ভিসেসের
তালিকাভুক্ত বিডি সার্ভিসেস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আর্থিক বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২ টাকা ০৩ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৩ টাকা ০৭ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ০৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪৭ টাকা ৫ পয়সা।
