মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ন্যাশনাল টিউবসের

তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছরের একই সময়ে এটি শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান করেছিল।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল মাইনাস ১ টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ২ টাকা ৮৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৯ টাকা ৮৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *