ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স এবং বিআইএফসি।
কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে এসব কোম্পানি।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:
২৪ জুন (বুধবার)
ইসলামী ইন্স্যুরেন্স ও ফাস ফাইন্যান্সÑ বিকাল ৩:০০ টায়
বিআইএফসিÑ বিকাল ৪:০০ টায়
২৫ জুন (বৃহস্পতিবার)
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সÑ বিকাল ৫:০০ টায়
২৭ জুন (শনিবার)
পপুলার লাইফ ইন্স্যুরেন্সÑ বিকাল ৩:০০ টায়
