শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১৩ মার্চ) এশিয়াটিক ল্যাবের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৫৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, লাভেলো আইসক্রিম, বিডি থাই এ্যালুমিনিয়াম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস এবং কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *