শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৩১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। আর ৭ টাকা ৫০ পয়সা বা ৮.৫১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৮.২৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৭.৭৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৮৮ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৪২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬.০৭ শতাংশ এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৬.০২ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *