দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি:। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: এবং পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: (পিএলএফএসএল)। কোম্পানি দুটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
তালিকার চতুর্থ স্থানে থাকা ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ইউনিট দর ১ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৮.৭০ শতাংশ, এফএএস ফাইন্যান্স ৭.৬৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ৭.৪৫ শতাংশ এবং যৌথভাবে জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং তুং হাই নিটিং ৭.১৪ শতাংশ বেড়েছে।
