দর বৃদ্ধির শীর্ষে ডোমিনেজ স্টিল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৬ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএসএন লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ, দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫০ পয়সায়।
আর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৩১ টাকা ২০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলস্ ৭.৬৫ শতাংশ, এসপি সিরামিকস ৬.৫৭ শতাংশ, ডিএসএইচ গার্মেন্টস ৬.২০ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৬.১৫ শতাংশ ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৬.১২ শতাংশ দর বেড়েছে।
