সোমবার, মে ৪, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে মীর আখতার

প্রথম কার্যদিবস রবিবার (০৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মীর আখতার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯২ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
রবিবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৯.৮৮ শতাংশ, কপারটেকের ৯.৮৭ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৮.০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *