মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএনআইসিএল-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ, দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৩০ পয়সায়।

আর ৮০ পয়সা বা ৫.৩৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, দিনশেষে যার দর দাঁড়ায় ১৫ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিং ৫.২৬ শতাংশ, কেয়া কসমেটিক্স ৪.০৮ শতাংশ, আমরা টেকনোলজিস ৩.৮৭ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ৩.৫৬ শতাংশ, বেস্ট হোল্ডিংস ৩.৫২ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ৩.৪২ শতাংশ ও ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ৩.৩৩ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *