শনিবার, আগস্ট ১, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া, ডিবিএইচ ফাইন্যান্স ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *