দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ বিডি থাই ফুডের
পূঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০ দশমিক ৪৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ০ দশমিক ০১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ০ দশমিক ১৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা।
