মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

নগদ লভ্যাংশ দেবে ওরিয়ন ইনফিউশন

তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে৷ পর্যালোচনাধীন বছরের জন্য, কোম্পানি বিনিয়োগকারীদের প্রতি শেয়ার প্রতি ১০ শতাংশ বা ১ টাকা নগদ লভ্যাংশ দেবে৷

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেষ হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর আয় ছিল শেয়ার প্রতি ২ টাকা ১০ পয়সা।

৩০ জুন, ২০২৩ -এ শেষ হওয়া আর্থিক বছর শেষে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *