শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

নিউলাইন ক্লোথিংস এর সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৩০৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা ৮.৮৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।স্টক ব্রোকারেজ
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৯০ শতাংশ।
আর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫.৬৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫.৫৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৫ ফার্স্ট ফাইন্যান্সের ৫.৪০ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.৪০ শতাং এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর ৫.৪০ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *