পর্ষদ সভার তারিখ ঘোষণা অ্যাপেক্স স্পিনিংয়ের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৩ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখও ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
তথ্য অনুসারে, সভাটি ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া সময়ের জন্য কোম্পানিগুলির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। বোর্ড অনুমোদন করলে কোম্পানিটি উল্লিখিত প্রতিবেদন প্রকাশ করবে।
